Friday, August 4, 2017

আপনার করণীয় কী? ভারতীয় ভিসা আবেদন বাতিল:

ভারতীয় হাই কমিশন টুরিস্ট ভিসার জন্য সবকিছু কড়াকড়ি করেছে।
ভারতীয় টুরিস্ট ভিসা পাওয়া নিয়ে চারদিকে বেশ একটা হাহাকার চলছে। প্রচুর মানুষের ভিসা আবেদন বাতিল হচ্ছে এবং কেউই ঠিকভাবে বুঝতে পারছেন না কেন এটা হচ্ছে।

ভুক্তভোগীরা নিজেদের হতাশা প্রকাশ করছেন সামাজিক মাধ্যমগুলোতে। সেখানে অনেকেই অনেক কথা বলছেন, তবে এই বিষয়ে কিছুটা আলোকপাত করতে পেরেছেন কামরুল ইসলাম জয়। তিনি ভিসার জন্য আবেদন করে রিজেক্টেড হয়েছেন এবং ব্যক্তিগত যোগাযোগের কারণে হাই কমিশনের এক কর্মকর্তার সাথে কারণ নিয়ে কথা বলতে পেরেছেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে ভারতীয় পোর্ট ব্যবস্থা সহজ করার সাথে সাথে একই সাথে ভারতীয় ভিসা আবেদনে যেন কোন ক্রুটি না থাকে, সেই লক্ষে তারা অনেক বেশি কড়াকড়ি করছেন। কিছুদিন আগে তারা জানিয়েছেন যে বর্তমানে ভিসা আবেদনের জন্য মানি চেঞ্জারদের কাছ থেকে এনডোর্সমেন্ট গ্রহন করা হবে না।

কামরুল জানান, তার বর্তমান ঠিকানার পোস্ট কোড ভুল ছিল বলে সেটা বাতিল হয়েছে। তিনি আরও কথা বলে জানতে পারেন, বর্তমানে যে সব কাগজপত্র দাখিল করা হবে, সেগুলো অত্যন্ত কড়াভাবে চেক করা হবে। কোন কাগজপত্রে সামান্যতম কোন ভুল থাকলে সেটার কারণে ভিসা আবেদন বাতিল হতে পারে।

তিনি উদারহণ দেন, মনে করুন আপনি ভিসার জন্য ফর্মে যে বর্তমান ঠিকানা দিয়েছেন, সেটা ও আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলে লেখা ঠিকানা অক্ষরে অক্ষরে মিলতে হবে।

এর বাইরে যারা অফিস থেকে NOC দিয়ে ভিসার জন্য এপ্লাই করছেন, তারা একটু অফিসে বলে রাখবেন যেন ভেরিফিকেশন এর জন্য ফোন এলে যেন কথা বলে তাদের প্রশ্নের জবাব দেয় সঠিকভাবে। অনেকের ভিসা রিজেক্ট হয়েছে অফিস থেকে জবাব দেয়া হয়নি বলে।

এছাড়াও আইভ্যাকবিডি.কম থেকে প্রেস রিলিজ দেয়া হয়েছে, যেখানে বলা আছে যে কোন রকম জাল ডকুমেন্ট বা নির্ধারিত ব্যাংকের বাইরে এনডোর্সমেন্ট হলে ভিসা আবেদন বাতিল হবে।
এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সব কাগজপত্রে যেন কোন ভুল না থাকে। সব কিছু একদম অক্ষরে অক্ষরে তাদের নিয়ম মত করতে হবে।

Tuesday, July 11, 2017

সহজ হলো ভারতের ভিসা প্রক্রিয়া


সহজ হলো ভারতের ভিসা প্রক্রিয়া


কোনো রকম অগ্রিম টিকিট কিংবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখন থেকে ভারতের ভিসার জন্য আবেদন করা যাবে। আজ রোববার থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে ভিসা কার্যক্রম চালু করেছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়। এর ফলে হয়রানির অবসান হবে বলে মনে করছেন ভিসাপ্রার্থীরা।
ভোগান্তি দূর করতে বছর খানেক আগে সহকারী হাইকমিশনার দপ্তর অগ্রিম বাস, ট্রেন কিংবা বিমান টিকিটের মাধ্যমে ভিসা দেওয়া শুরু করে। এরপর কিছুদিন আগে থেকে কোনো রকম টিকিট ছাড়াই নারীদের ভিসা দেওয়া শুরু করে।
আজ থেকে নারী-পুরুষ সবার জন্য পর্যটন ভিসা আরও সহজ করা হলো। এখন থেকে যাত্রার অগ্রিম টিকিট ছাড়াই ভিসা পাওয়া যাবে। এই প্রক্রিয়ার ফলে কোনো ধরনের ভিসা নিতে আর সমস্যা হবে না বলে মনে করছেন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তারা।
সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ভিসা নিতে গিয়ে মানুষ অযথা হয়রানি ও ভোগান্তিতে পড়ত। তারা সঠিকভাবে আবেদন ফরম পূরণ না করে আসত। একশ্রেণির লোক কিংবা এখানকার ব্যবসায়ী মানুষকে বোকা বানিয়ে টাকা আয় করত। তারা ভুল বোঝাত, ডকুমেন্ট নিয়ে প্রতারণা করত। ওই হয়রানি দূর করতে সর্বসাধারণের জন্য ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্ভুল তথ্যে আবেদন ফরম এবং সংশ্লিষ্ট কাগজপত্র ঠিক থাকলেই ভিসা দেওয়া হবে।
মেডিকেল, এডুকেশন, ব্যবসায়িক কিংবা অন্যান্য ভিসা প্রক্রিয়াও সহজ রয়েছে বলে তিনি জানান।

প্রথম ধাপে ১৫ দিন, এরপর এক মাস এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে। এতে যদি মানুষের উপকার হয়, তাহলে সারা দেশে স্থায়ীভাবে এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে বলে সোমনাথ হালদার জানান।
সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভিসা জমা নেওয়া হবে। এই প্রক্রিয়ার প্রথম দিন আজ সকাল ১০টায় সহকারী হাইকমিশনার কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভিসার জন্য দীর্ঘ কোনো সারি নেই।
ভিসা আবেদন জমা দিয়ে বের হওয়ার সময় মো. শফিক নামের একজন বলেন, ‘পর্যটন ভিসার জন্য আবেদন করেছি। এ জন্য কোনো টিকিট কিংবা বাড়তি টাকাপয়সা লাগেনি। কেবল ভিসা ফি জমা দিতে হয়েছে।’
আজ দিন শেষে ৭৯১টি ভিসার আবেদন পড়েছে। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার তাঁদের ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

Thursday, June 29, 2017

Get The Job

JOIN NOW

পাসপোর্ট খুৰ সহজেই হবে

সহজেই পাসপোর্ট

দেশের বাইরে যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। কেউ পড়াশোনা করতে, কেউ চিকিৎসার জন্য কেউ যাবেন জীবনের তাগিদে রোজগার করতে কেউবা শুধুই ঘুরতে। যে জন্য-যেখানেই যেতে চাই প্রথমে প্রয়োজন পাসপোর্ট। অনেকেই ঝামেলা মনে করে এই জরুরি কাজটি করতে চাই না। কিন্তু অনেক সময় প্রয়োজনে পাসপোর্ট না থাকার কারণে বিড়ম্বনায় পড়তে হয়।
তবে এখন পাসপোর্ট করা কিন্তু অনেক সহজ। আপনি ঘরে বসে অনলাইনেই অনেক কাজ করে নিতে পারেন। জেনে নিন পাসপোর্ট করার সহজ পরামর্শ:
প্রথমে ব্যাংকে টাকা জমা দিয়ে আসতে হবে কারণ অনলাইনে আবেদন ফর্মে ঐ ব্যাংকের রশিদ নম্বর এবং জমার তারিখ দিতে হয়। এক মাস সময় নিয়ে পাসপোর্ট পেতে ৩০০০ টাকা এবং ১৫ দিনের পাসপোর্টের জন্য ৬০০০ টাকার সাথে ১৫ শতাংশ ভ্যাট জমা দিতে হবে।
ফর্ম পূরণ 
bangladesh machine readable passport online application http://www.passport.gov.bd । এই সাইটে যেতে হবে।
শর্তগুলো দেখে নিচে এক্সেপ্ট বাটনে ক্লিক করলে এবার আপনার স্ক্রিনে একটি ফর্ম পেজ আসবে।
এখানে প্রতিটি ঘরে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। 
নামের বানানগুলো শিক্ষা সনদের সঙ্গে মিলিয়ে দিন। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার ঘর যত্ন সহকারে পূরণ করুণ। তবে দুই ঠিকানা একই হলেই ভালো কারণ এতে পুলিশ ভেরিফিকেশান এক জায়গাতেই হয়। আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারের ঘরে ঠিকভাবে তথ্য দিন।
৩০ দিনের জন্য হলে রেগুলার এবং ১৫ দিনের জন্য হলে এক্সপ্রেস মার্ক করে দিতে হবে।
সব তথ্য ঠিক হয়েছে কিনা আরেকবার চেক করে নেক্সট বাটনে ক্লিক করুন
নতুন পেইজে আপনার টাকা জমার রিসিট নাম্বারসহ তারিখ দিন। 
সবশেষে চেক করে সাবমিট করুন। 
ফিরতি মেইল-এ আপনি আপনার কাছের  পাসপোর্ট অফিসে গিয়ে কত তারিখের মধ্যে ফরম জমা দিতে ও ছবি তুলতে পারবেন তা জানিয়ে দেবে কর্তৃপক্ষ। 
এবার মেইল-এ আসা ফরমটি দুই কপি প্রিন্ট করে ছবি লাগিয়ে, সত্যায়িত করুন। প্রয়োজনীয় কাগজ( ভোটার আইডি কার্ড, স্থানীয় নাগরিকত্বের সার্টিফিকেটের কপি) নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিয়ে ছবি তুলে আসুন। 
ফরম জমা, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দেয়ার পর অফিস থেকে আপনাকে একটি  রিসিট দেবে পাসপোর্টের জন্য। সেখানে একটি সম্ভাব্য তারিখ উল্লেখ থাকে। পুলিশের মাধ্যমে সব তথ্য যাচাইয়ের পর, পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আপনার কাছে থাকা রিসিট নির্দিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিলেই আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট।

আমার ঘরে আমার স্কুল Class Eight /BANGLADESH & GLOBAL STUDIES/ 22/04/2020...

আমার ঘরে আমার স্কুল Class Eight /BANGLADESH & GLOBAL STUDIES/ 22/04/2020...